২৫ সালের পর প্রতি বছর দেশে এক লাখ তরুণের কর্মসংস্থান হবে

৩ মার্চ, ২০২০ ১৭:৫৬  
নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি নির্ভর সমাধানের মাধ্যমে দেশিয় চাহিদা পূরণ করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। তিনি বলেন, উদ্যোক্তারা সমস্যার মধ্যেই জন্মায়। তাদের চাহিদা রয়েছে। ইতিমধ্যেই যশোরে আরো একটি হাইটেক পার্ক স্থাপনের সময় এসে গেছে। আইডিএলসির সিইও এবং এমডি আরিফ খান, নারী উদ্যোক্তা টিনা জাবিন, সামি আহমেদ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গত চার বছরে দেশিও স্টার্টআপগুলোতে ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ এসেছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা করার লক্ষে চলতি বাজেটে একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তাদের জন্য সিড স্টেজে এক লাখ থেকে দশ লাখ টাকা সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া গ্রোথ স্টেজে এক কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে দেওয়া হচ্ছে। ২০২৫ সালের পর থেকে প্রতি বছর স্টার্টআপ কোম্পানিগুলো প্রতি বছর আইটিতে এক লাখ তরুণের কর্মসংস্থান হবে।